প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

কোতয়ালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামীসহ আটক ৮

চাই সুই উ মারমা

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানাধীন রিজার্ভ বাজার, পরাতুন বস্তি, হাসপাতাল এলাকা, ভেদভেদী এলাকাসহ রাঙ্গামাটির বিভিন্ন স্থানেগত ১০ মে ২০২৬ খ্রি. রাত ১০ ঘটিকায় হইতে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ০৮ জন আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের মধ্যে— ১। সুভাশ দাশ (৪০), পিতা- বাদল দাশ, মাতা- সন্ধ্যা দাশ, সাং- মালি পট্টি, পৌর কলোনী, পুরাতন বাসস্ট্যান্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি; তিনি জিআর-১৩/২৬ (কোতঃ) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

২। মন্নি দাশ (৩৬), স্বামী- সুভাশ দাশ, সাং- মালি পট্টি, পৌর কলোনী, পুরাতন বাসস্ট্যান্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি; তিনি জিআর-১৩/২৬ (কোতঃ) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

৩। মোঃ রায়হান উদ্দিন (২৩), পিতা- মোঃ ফোরকান উদ্দিন, মাতা- সেলিনা আক্তার, সাং- রিজার্ভ বাজার, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি; তিনি জিআর নং-০১/২৬ (কোতঃ) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

৪। ইউসুফ (২৪), পিতা- মৃত আলী আকবর, সাং- বরকল বাজার, ০১নং ওয়ার্ড, থানা- বরকল, জেলা- রাঙ্গামাটি; তিনি মাদকসেবী।

৫। মোঃ ইরফান উল কাদের (৩২), পিতা- মোঃ ইয়াকুব, মাতা- রাশেদা বেগম, সাং- নাইল্যাছড়ি, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি; তিনি মাদকসেবী।

৬। মোঃ সোহেল (২৬), পিতা- মৃত আব্দুল গফুর, সাং- রিজার্ভ বাজার, ইসলামপুর, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি; তিনি মাদককারবারী।

৭। পুন্য চাকমা (৩৫), পিতা- মৃত নীল চাকমা, মাতা- লক্ষ্মী দেবী চাকমা, সাং- আলুটিলা, ০৯নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি; তিনি চুরি মামলার আসামী।

৮। শ্যামল বিকাশ চাকমা ওরফে মিজকালা চাকমা (২৯), পিতা- গুন মনি চাকমা, মাতা- আলোরানী চাকমা, বর্তমান সাং- আলুটিলা, ০৯নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি এবং স্থায়ী সাং- তালম্বো, রিজার্ভ ফরেস্ট, থানা- বাঘাইছড়ি, জেলা- রাঙ্গামাটি; তিনি চুরি মামলার আসামী।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন