বান্দরবানের উপজেলার সরই ইউনিয়নের হাসনাভিটা এলাকায় অবৈধভাবে পরিচালিত rmb ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৯ মে ২০২৬) বিকেল ৩টার দিকে অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারায় rmb
ইটভাটার মালিক রফিক আহম্মদের ছেলে জমির উদ্দিনকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় নিয়মনীতি না মেনে ইটভাটা পরিচালনার অভিযোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি করে কোনো অবৈধ ইটভাটা পরিচালনা করতে দেওয়া হবে না। পরিবেশ রক্ষা ও আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক