প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ৩টি মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

মোস্তাফিজুর রহমান, মোস্তাক :

নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) সকালে মাধবদী থানার পাঁচদোনা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দামী ইয়ামাহা মোটরসাইকেলসহ মোট তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

​গ্রেপ্তারকৃতরা হলেন: ১. মোঃ সাইফুল ইসলাম বাবু (২৩), পিতা- মোঃ চাঁন মিয়া, সাং- কারারচর গুপ্তপাড়া, থানা- শিবপুর।
২. মোঃ ইমরান হোসেন (২১), পিতা- মোঃ সেলিম মিয়া, সাং- পাঁচদোনা (বেপারী পাড়া), থানা- মাধবদী।

​অভিযানের বিবরণ: নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লা আল ফারুক-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোবারক হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন। জানা যায়, গত ১৮ জানুয়ারি সদর মডেল থানার দগরিয়া এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি ম্যাটব্লু রঙের ইয়ামাহা এফজেড (১৫০ সিসি) মোটরসাইকেল চুরি হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ মঙ্গলবার সকালে পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে উক্ত মোটরসাইকেলটি উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করে।

​পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচদোনা জব্বার টাওয়ারের সামনে অভিযান চালায় পুলিশ। সেখানে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সময় ডিবির উপস্থিতি টের পেয়ে চোর চক্রের আরও ৪/৫ জন সদস্য দুটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ফেলে যাওয়া ওই দুটি মোটরসাইকেলও জব্দ করেছে।

​জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন