প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে

ফাহিম ফরহাদ, গাজীপুরঃ

গাজীপুরের কাশিমপুরে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে কোনাবাড়ী ও কাশিমপুরের সীমান্তবর্তী তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

তিনি বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পাশাপাশি আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটিও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন