মানিকগঞ্জের সিংগাইরে গাঁজাসহ বিশা মোল্লা (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জায়গীর বাজারে এ অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন কবির।
দণ্ডপ্রাপ্ত বিশা মোল্লা জায়গীর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বোরহান মোল্লা।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কামরুল হাসান, সিংগাইর (মানিকগঞ্জ):