প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে নানিয়ারচরে ২৪০ যুবক-যুবতীকে প্রশিক্ষণের জন্য বাছাই

মোঃ সুমন খান রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানিয়ারচর উপজেলায় ২৪০ জন যুবক-যুবতীকে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় নানিয়ারচর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার চার শতাধিক আগ্রহী যুবক ও যুব মহিলার মধ্য থেকে যাচাই-বাছাই শেষে ২৪০ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়।

হাসান মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াইমং মারমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ সাব্বির।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক এস এ এম নুরুল আবছার, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবক ও যুব মহিলাদের দক্ষতা উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে তারা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

তারা আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা এবং দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন