প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

আখাউড়া মসজিদপাড়ায় প্রভাবশালীদের প্রভাবে অতিষ্ঠ সাধারণ মানুষ

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন উপজেলা প্রতিনিধি আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ৪নং ওয়ার্ড মসজিদ পাড়ায় অবৈধভাবে সরকারি খাল বন্ধ করে, বাড়ির জায়গা ভরাটসহ বিভিন্ন রকম ফায়দা লুটছেন স্থানীয় প্রভাবশালীরা। এমত অবস্থায় অত্র এলাকার নিত্যদিনের ব্যবহারিত পানি নিষ্কাশনের একমাত্র খালটি বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা বৃষ্টি হয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের অভিযোগ, যে যার মত সরকারী খাল অবৈধভাবে বন্ধ করে ব্যাক্তিগত বাড়ির জায়গা ভরাট করার কারণে, এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে প্রতিবাদ করার পরে, অবৈধভাবে সরু চিকন আকারের কালভার্ট নির্মাণের কাজ করছে, সংশ্লিষ্টরা। এতে করে এলাকায় স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করছেন বাসিন্দারা। এলাকাবাসীর দাবি যে সমস্যাটি সাময়িক ছিল এখন দেখা যাচ্ছে সেই সমস্যাটি দীর্ঘ মেয়াদী রূপ নিচ্ছে। গণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করে সরকারি জায়গায় দখল করা কিংবা নিজের ইচ্ছেমত কালভার্ট নির্মাণ করার অধিকার ওরা কোথায় পেয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও আইনগত ব্যাখ্যা চেয়ে আখাউড়া পৌরকতৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন