গাজীপুর উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে পুনরায় সসম্মানে বহাল হয়েছেন অভিজ্ঞ শিক্ষক জনাব নুরুল ইসলাম বিএসসি।
বর্তমানে বিদ্যালয়টিতে কোনো পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটি না থাকায়, অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রীপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নাহিদ ভূ-ঞা। সম্প্রতি বিদ্যালয়ের সার্বিক প্রশাসনিক ও একাডেমিক গতিশীলতা বজায় রাখার স্বার্থে নতুন সভাপতি মহোদয় জনাব নুরুল ইসলাম বিএসসি-কে পুনরায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেন।
স্থানীয় শিক্ষানুরাগী মহলের প্রত্যাশা, এই দুই অভিজ্ঞ ব্যক্তিত্বের যৌথ নেতৃত্বে গাজীপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন এবং শৃঙ্খলা রক্ষায় আরও এক ধাপ এগিয়ে যাবে।

শ্রীপুর,(গাজীপুর) প্রতিনিধি