গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে ১৪৯ দশমিক ৬২৫ লিটার বিদেশি মদ ও একটি প্রাইভেটকারসহ আলমাছ হোসেন (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।
অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি ছাড়াও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদ ও প্রাইভেটকারটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

শামসুদ্দোহা শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি