বান্দরবানের আলীকদমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) রাত ৮ ঘটিকায় আলীকদম অফিসার্স ক্লাব ইনডোর প্লে গ্রাউন্ডে উপজেলা প্রশাসন, আলীকদম, বান্দরবানের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রধানমন্ত্রীর কার্যালয়) জনাব মো. সায়েদ বিন আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম, আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা কৃষি কর্মকর্তা এবং আলীকদম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরল নুরুল ছাফা ভূইয়া বাবু।
অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ ধরনের আয়োজন বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সামাজিক সম্পৃক্ততা এবং প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আয়োজনে: উপজেলা প্রশাসন, আলীকদম, বান্দরবান।

আতিকির রহমান উপজেলা প্রতিনিধি আলীকদম, বান্দরবান।