বগুড়ার শেরপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ নজরুল ইসলাম (৫০) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিনগত রাতে শেরপুর থানার এসআই মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত নজরুল ইসলাম শেরপুর উপজেলার দুবলাগাড়ী গ্রামের মৃত শামসুল ইসলাম শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে উপজেলার দুবলাগাড়ী এলাকায় নিজ বাড়িতে মাদকদ্রব্য কেনাবেচা চলছে। এই তথ্যের ভিত্তিতে এসআই মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আসামীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার নিজ বসতঘরের বারান্দা থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর-৩৯,
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে শেরপুর থানা এলাকার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নাজমুল হাসান নাজির সিনিয়র স্টাফ রিপোর্টার