প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ধুনটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা

গোবিন্দ রায়, ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) বিকেল ৩ টায় ধুনট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ধুনট বাজার বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ধুনট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, সাবেক সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান ফিরোজ, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মহানুল ইসলাম মুকুল, বিএনপি নেতা এনামুল হক শাহীন, মোখফিজুর রহমান বাচ্চু, রাশেদুজ্জামান উজ্জ্বল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান মধু, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান।

ধুনট পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন যুবনেতা মনিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন, উপজেলা শ্রমিক দলের সভাপতি খোরশেদ মন্ডল, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক স্বপন ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্মরণ তালুকদার, সদস্যসচিব মিশুক বাবু সম্রাটসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। এ দিন দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন