প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

করতোয়া নদীর নাব্যতা ফেরাতে বড় উদ্যোগ: প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে বগুড়ায় ব্লক স্থাপন ও পূর্ণ খনন স্থান পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

নাজমুল হাসান নাজির সিনিয়র স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন বগুড়া সফরকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী করতোয়া নদীর তীর সংরক্ষণ ও নদীটির পূর্ণ খনন কাজ ত্বরান্বিত করার উদোগ নেওয়া হয়েছে। এই মহাপরিকল্পনার অংশ হিসেবে নদীর তীরে ব্লক স্থাপন এবং পূর্ণ খননের জন্য সম্ভাব্য স্থানগুলো সরজমিনে পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
​পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী করতোয়া নদীর বর্তমান অবস্থা, নাব্যতা সংকট এবং নদীর তীর ভাঙন রোধে গৃহীত নানা পদক্ষেপ পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নদী খনন ও সৌন্দর্যবর্ধন কাজ দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নের নির্দেশ দেন।
​প্রতিমন্ত্রী জানান, করতোয়া নদী বগুড়াবাসীর প্রাণ ও ঐতিহ্যের প্রতীক। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এই নদীকে কেন্দ্র করে নতুন করে টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যা বাস্তবায়িত হলে এলাকার পরিবেশ রক্ষা পাওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।
​পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। তিনি শহরের বুক চিরে বয়ে যাওয়া করতোয়া নদীকে পূর্ণ রূপ দিতে স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং অতি দ্রুত খনন কাজ শুরু করার আহ্বান জানান।
​এ সময় স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন