প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সাজেকের জপুই বিওপি এলাকায় ৫৪ বিজিবির জনসচেতনতামূলক সভা, সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ ও মাদক-অস্ত্র চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের সচেতন করার উদ্যোগ

কে এম দুলাল হোসেন রাঙ্গামাটি- বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের জপুই বিওপি এলাকায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় আয়োজিত সভায় নেতৃত্ব দেন জপুই বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. ফারুক হোসেন।
সভায় স্থানীয় পাহাড়ি জনগণের মধ্যে সীমান্ত এলাকায় নিরাপত্তা, সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্যের অপব্যবহার এবং অস্ত্র ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় স্থানীয়দের সীমান্ত আইন মেনে চলা, অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতন থাকা এবং যেকোনো সন্দেহজনক তৎপরতা সম্পর্কে বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় হেডম্যান দহিন্দ্র ত্রিপুরা এবং জপুইপাড়ার কার্বারি (গ্রামপ্রধান) শুভাষ ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সীমান্ত এলাকায় শান্তি, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন