ঘূর্ণিঝড় অর্ণবের তান্ডব এখনও অব্যাহত অন্ধ্রপ্রদেশ, ওড়িশায়। এই প্রাকৃতিক দুর্যোগে অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে ৫ জনের। মৃত্যুর খবর এসেছে বিশাখাপত্তনম, আনারাপল্লি, কাকীনাডা, কোনাসীমা এবং পশ্চিম গোদাবরী থেকে। ঘূর্ণিঝড়ের জেরে কারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। কারও মৃত্যু হয়েছে গাছ পড়ে। প্রবল ঘূর্ণিঝড়ের রুপ নিয়ে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির মাঝখানে দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে অর্ণব। মঙ্গলবার (২৭ অক্টোবর ) গভীর রাতে অন্ধ্রপ্রদেশের কাকীনাডার নিকটবর্তী পুদুচেরীর ইয়ানামের কাছে ” ল্যান্ড ফল” প্রক্রিয়া শুরু হয়। সে সময় হাওয়ার বেগ ১২৫- ১৩৫ কিলোমিটার ছিল, দমকা হাওয়ার বেগ কোথাও কোথাও ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌছে গিয়েছিল। ঘূর্ণিঝড়েরর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অন্ধ্রপ্রদেশে। এছাড়া ওড়িশার উপকূলবর্তী এলাকাতে ও চলছে ঝড়ের তান্ডব। অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় বহু গাছ ভেঙে পড়েছে। অর্ণবের কারণে বেশ কয়েকটি উড়ান বাতিল ও করা হয়েছে। বন্ধ স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠান ও। প্রভাব পড়েছে ট্রেন পরিষেবতে ও। আনাকাপল্লি, বিশাখাপত্তনম, কাকীনাডা, কোনাসীমা জেলার বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়। শুধু অন্ধ্রপ্রদেশ নয়, ওড়িশার গোপালপুর, পুরী সহ বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ঝড়ের তান্ডব চলে।

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ