প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দীঘিনালায় ২৪তম মহান দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

কে এম দুলাল হোসেন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২৪তম মহান দানোত্তম কঠিন চীবর দানোৎসব-২০২৬। সোমবার (২৬ অক্টোবর) উপজেলার দক্ষিণ উদাল বাগান বৌদ্ধ বিহারে এ ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর তৌকির ও মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল।
ধর্মচারিয়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনাবংশ থেরের নেতৃত্বে এবং স্থানীয় দায়ক-দায়িকাদের উদ্যোগে আয়োজিত এ উৎসবে বুদ্ধ, ধর্ম ও সংঘের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভিক্ষু সংঘকে কঠিন চীবর দান, ধর্মীয় পাঠ, পূজা-অর্চনা এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনাসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ আয়োজনে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী ভক্ত ও অতিথি অংশ নেন। এ সময় ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকল মানুষের মঙ্গল কামনা করা হয়।
বক্তারা বলেন, কঠিন চীবর দানোৎসব বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এ উৎসব দান, শীল ও ভাবনার চর্চার মাধ্যমে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ উৎসব স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন