প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সেনা জোনের উদ্যোগে পাহাড়িদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

কে এম দুলাল হোসেন রাঙ্গামাটি বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার গঙ্গারাম (উজো বাজার) এলাকায় পাহাড়ি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

অদ্য শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ইং তারিখ, বিকাল ১৫০০ ঘটিকা হতে ১৭০০ ঘটিকা পর্যন্ত বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে গঙ্গারাম বাজার এলাকায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কাসালং ক্যাম্পের আওতাধীন গঙ্গারাম মুখ এলাকা ও আশপাশের বিভিন্ন গ্রামের পাহাড়ি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে *এক শতাধিক রোগীকে* বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়।

বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার **ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব** উপস্থিত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

দুর্গম পাহাড়ি এলাকার জনসাধারণের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাঘাইহাট জোনের আওতাধীন *দুর্গম ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট, মুশফিক এলাকায় এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয়, সাজেক পর্যটন এলাকায় কমিউনিটি ক্লিনিক, ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রূপালী উচ্চ বিদ্যালয়, বঙ্গলতলী এবং দক্ষিণ হাগলাছড়া* এলাকায় পর্যায়ক্রমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ কাসালং ক্যাম্পের আওতাধীন গঙ্গারাম (উজো বাজার) এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনসাধারণের চিকিৎসাসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন