ঢাকা জেলার আশুলিয়ায় গার্মেন্টসকর্মী বিথী আক্তার হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা জেলা। হত্যা কান্ডের ঘটনায় নিহতের স্বামী অটোরিকশা মিস্ত্রী ঘাতক মজনু রাজাকে চাঁপাইনবাবগন্জ জেলার ভোলাহাট সীমান্তবর্তী এলাকা থেকে আটক করা হয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ভাড়া বাসায় বিথী আক্তারকে গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় মামলা দায়ের করলে
তদন্তে পিবিআই জানতে পারে, ঘটনার পর থেকেই নিহতের স্বামী মজনু রাজা আত্মগোপন করে পালিয়ে ছিলেন। তদন্ত অবস্থায় তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তবর্তী এলাকা থেকে ঘাতক মজনুকে গ্রেপ্তার করা হয়। পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। হত্যা কান্ডের ঘটনা সংক্রান্তে ১৩ই অক্টোবর (মংগলবার) উত্তরায় পিবিআই কর্তৃক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পিবিআই পুলিশ সুপার এম,এন, মোর্শেদ আরও জানান হত্যার সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা নিয়েও খতিয়ে দেখা হচ্ছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

আবুল হাসনাত রাসেল: উত্তরা ঢাকা