রাঙ্গামাটিতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় এক বিশেষ ‘লার্নিং শেয়ারিং ওয়ার্কশপ’ ও জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সহযোগী সংস্থা আশিকা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সভার মূল লক্ষ্য ছিল চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অভিজ্ঞতা ও শেখা বিষয়গুলো নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া এবং সরকারি সেবা প্রদানকারী সংস্থাগুলোর সাথে জেলা পর্যায়ে যৌথ কাজের সংযোগ জোরদার করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
কর্মশালায় স্থানীয় পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং কীভাবে সাধারণ মানুষের কাছে সরকারি সেবাসমূহ আরও সহজে ও উন্নত উপায়ে পৌঁছে দেওয়া যায়—সে বিষয়ে ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনা করা হয়।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পিআরএলসি প্রজেক্ট কো-অর্ডিনেটর নিখিল চাকমা, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার অলোকপ্রিয় চাকমা, মানুষের জন্য ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার মংশেচিং মারমা, আশিকা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক বিপ্লব চাকমা এবং প্রগ্রেসিভ সংস্থার পরিচালক সূচরিতা চাকমা। এছাড়াও আশিকা, হিল ফ্লাওয়ার, তংগ্যা ও প্রগ্রেসিভ সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটরসহ স্থানীয় বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা সভায় অংশ নেন।

কে এম দুলাল হোসেন রাঙ্গামাটি বাঘাইছড়ি প্রতিনিধ: