ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে পুলিশ। এলাকায় মাদকদ্রব্যের বিস্তার ও জুয়ার আসর বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের নজরদারি ও তৎপরতা অব্যাহত থাকবে।
স্থানীয়দের অভিযোগ ও তথ্যের ভিত্তিতে মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদেরও আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
পুলিশের এ অবস্থানকে ঘিরে বওলা এলাকার সচেতন মহলের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তারা মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: