প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

​দীঘিনালায় জমকালো প্রীতি ফুটবল ম্যাচ: বাঘাইহাটকে হারিয়ে তারাবনিয়া একাদশের জয়

কে এম দুলাল হোসেন রাঙ্গামাটি বাঘাইছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালায় অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে দীঘিনালা মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এই রোমাঞ্চকর ম্যাচে বাঘাইহাট বামে বাইবাছড়া একাদশকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছে দীঘিনালা তারাবনিয়া একাদশ।
​খেলা দেখতে দুপুর থেকেই মাঠের চারপাশে স্থানীয় বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের সমাগম ঘটে। দর্শকদের মুহুর্মুহু করতালি ও করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করার দৃশ্য পুরো স্টেডিয়াম এলাকাকে প্রাণবন্ত করে তোলে। ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেয়। তবে প্রথমার্ধ থেকেই দারুণ সমন্বয় ও গতিশীল খেলার মাধ্যমে ম্যাচে নিজেদের আধিপত্য বিস্তার করে দীঘিনালা তারাবনিয়া একাদশ। নির্ধারিত সময়ের খেলা শেষে ৩-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
​উক্ত ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) রাঙ্গামাটি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সুকেশ চাকমা এবং যুব সমিতির দীঘিনালা থানা শাখার সাংগঠনিক সম্পাদক রহেল চাকমা। এছাড়া এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগী বিশিষ্টজনেরা মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
​স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, পাহাড়ি অঞ্চলে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন