প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

নবীনগরে ডা. ওবায়েদুল্লাহ স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবদুল হাদি নবীনগর ব্রাহ্মবাড়িয়া

নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারের অনিক্স হোমিও ক্লিনিকের স্বত্বাধিকারী ও পীরকাশিমপুর আর.এন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, প্রয়াত ডা. ওবায়েদ উল্লাহর রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) নবীনগর উপজেলা হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির উদ্যোগে বাঙ্গরা বাজারের অনাবিল হাসপাতাল হলরুমে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নবীনগর উপজেলা হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির সভাপতি ডা. মো. আবু হানিফের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুল হাদী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির সাধারণ সম্পাদক ডা. এম. নাঈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. মুমিনুল ইসলাম রতন, কার্যকরি সদস্য ডা. জামাল হোসেন পান্না এবং অনাবিল ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মো. মামুনের রশিদ।

স্মরণসভায় বক্তব্য রাখেন চাঁদপুর শাহরাস্তি হোমিও কলেজের প্রভাষক ডা. জুয়েল মাহমুদ, নবীনগর উপজেলা হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির সাধারণ সম্পাদক ডা. কমল দেবনাথ, সহ-সভাপতি ডা. বিল্লাল মাষ্টার, সাংস্কৃতিক সম্পাদক ডা. ফখরুদ্দিন, মহিলা সম্পাদিকা ডা. তাসলিমা খন্দকার, ডা. সুখেন্দু ভৌমিক এবং বাঙ্গরা বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম চৌধুরী।

বক্তারা প্রয়াত ডা. ওবায়েদ উল্লাহর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে শিক্ষকতা ও হোমিওপ্যাথিক চিকিৎসাসেবায় তাঁর অবদানের কথা স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের শেষে প্রয়াত ডা. ওবায়েদুল্লাহ রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন নবীনগর উপজেলা হোমিওপ্যাথিক হেলথ এন্ড মেডিকেল সোসাইটির ধর্ম সম্পাদক মাওলানা সাইদুর রহমান।

এ সময় হোমিওপ্যাথিক চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন