প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় হাজী সালাউদ্দিনের বৃক্ষ বিতরণ কর্মসূচি

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন উপজেলা প্রতিনিধি আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছেন আসছে আখাউড়া পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হাজী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করতে আমার এই ব্যতিক্রমে উদ্যোগ।

মঙ্গলবার বিকেলে আখাউড়া পৌর শহরের মসজিদপাড়া এলাকায় নাছরীন নবী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
মেয়র প্রার্থী হাজী সালাহউদ্দিন ভূইয়ার ব্যক্তিগত উদ্যোগে এমন কর্মসূচিরকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা।

আখাউড়া পৌরসভার বিশিষ্ট ব্যক্তিরা বলেন, গাছ আমাদের পরম আত্মীয়। বিশ্ব জলবায়ু পরিবর্তনের সংকটে নিজস্বনে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অতি জরুরি।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন