আখাউড়া কসবা আঞ্চলিক সড়কের মোগড়া উচ্চ বিদ্যালয় থেকে মনিয়ন্দ ইউনিয়নের কাকিনা খালে ব্রিজ পর্যন্ত আধা কিলোমিটার সড়কে ছোট বড় অসংখ্য গর্ত। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। দূর্ভোগ পোহাচ্ছে পথচারী- যাত্রীরা। সড়ক খানা-খন্দ ও কাঁদা-মাটিতে বেহাল দশা। এই রাস্তা পাড়ি দিয়েই যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ, মাদ্রাসা ও বাজার ঘাটে। স্কুল শিক্ষার্থী ও যাত্রীদের যাতায়াতের সহজ রাস্তা একমাত্র এই সড়কটি। এলাকাবাসীর ভোগান্তি চরমে, পৌছালেও রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করে মোগরা শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি ছাত্র-ছাত্রীরা। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র এই রাস্তাটি ধীরে ধীরে ভয়াবহ রূপ ধারণ করেছে।
সড়কটির এমন অবস্থা, রিকশা ভ্যান দূরের কথা, পায়ে হেঁটে যাওয়ার মত অনুপযোগী হয়ে পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী সহ এলাকাবাসীর আসা যাওয়া এরাস্তাটিতে একটু বৃষ্টি হলেই কোথাও কোথাও হাঁটু সমান পানি জমে থাকে। দৈনিক নববাণীর সাথে একান্ত সাক্ষাৎকারে একজন স্কুল শিক্ষক ও একাধিক পথচারী বলেন এ রাস্তাটিতে একাধিকবার অটো রিক্সা উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। এতে ইস্কুল শিক্ষার্থী সহ সাধারণ যাত্রীরা আহত হয়েছেন। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলে পুরোপুরি কাঁদা-পানিতে ভরে থাকে। প্রায় আধা কিলোমিটার এই কর্দমাক্ত রাস্তা পাড়ি দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের যেতে হয় শিক্ষা প্রতিষ্ঠানে। আমরা অবিলম্বে রাস্তাটি সংস্কার চাই রাস্তাটি যেন দ্রুত চলাচলের উপযোগী করে তোলেন। তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পৌছাতে কোমলমতি শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন উপজেলা প্রতিনিধি আখাউড়া