প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মধ্যপ্রদেশে গাড়ি নালায় পড়ে ৮ পুণ্যার্থী নি/হ/ত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের মধ্যপ্রদেশে গাড়ি নালায় পড়ে ৮ পুণ্যার্থীর মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) গভীর রাতে মধ্যপ্রদেশের আগার মালওয়া জেলার নালখেদায় প্রবল স্রোতের নালায় পুণ্যার্থীদের একটি গাড়ি পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন ২ মহিলা, ৩ পুরুষ ও ৩ শিশু। জানা গেছে, পুণ্যার্থীরা উজ্জয়িনী থেকে নালখেদার মা বগলামুখী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) রাত ২টা ১৫ মিনিটে ফেরার পথে খরস্রোতা নালা পার হওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। প্রবল জলের স্রোতে গাড়িটি তলিয়ে যায়। পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) সারারাত এলাকায় ভারী বৃষ্টি হওয়ায় নালায় জলের স্রোত অত্যন্ত তীব্র ছিল। প্রাথমিক তদন্তে অনুমান, তাড়াহুড়ো করে নালা পার হতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। আগার মালওয়া জেলার পুলিশ সুপার দিলীপ কুমার সোনি জানান, মৃত পুণ্যার্থীদের মধ্যে ৭ জন ওড়িশার বাসিন্দা। গাড়ির চালক মধ্যপ্রদেশের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রশাসন ও উদ্ধারকারী দল। তাঁরা গাড়িটি নালা থেকে উদ্ধার করে গাড়ির ভিতর থেকে মৃতদেহগুলি উদ্ধার করেন। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন