প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আশুলিয়ায় কারখানায় বয়লার বিস্ফোরণ, এক কিলোমিটার দূরে বাসায় ছিটকে পড়ল গ্যাস সিলিন্ডার

সাভার আশুলিয়া প্রতিনিধিঃ মোঃ বাবুল হোসেন

ঢাকার আশুলিয়ায় একটি কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের সময় একটি অবিস্ফোরিত গ্যাস সিলিন্ডার প্রায় এক কিলোমিটার দূরে ছিটকে গিয়ে একটি টিনশেড বাসার দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে জামগড়া চৌরাস্তা এলাকার মীরবাড়ী রোডে অবস্থিত প্রীতি গ্রুপের একটি কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, কারখানাটিতে বয়লার বিস্ফোরণের সময় বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের প্রভাবে একটি গ্যাস সিলিন্ডার ছিটকে প্রায় এক কিলোমিটার দূরে পলমল গার্মেন্টসের বিপরীত পাশে একটি টিনশেড বাসায় গিয়ে পড়ে। এতে বাসাটির দেয়াল ভেঙে যায় এবং ভেতরে থাকা কয়েকজন আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সঠিক সংখ্যা এবং বয়লার বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন