প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

২৮ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ১ মাদক কারবারী গ্রেফতার

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন উপজেলা প্রতিনিধি আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম থানা এলাকায় চেকপোষ্ট ডিউটি করাকালে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরিফপুর এলাকায় ১ টি প্রাইভেটকার আটক করে। এসময় পুলিশ প্রইভেটকারটি তল্লাশী করে ২৮(আটাশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেন আটককৃত মাদক ব্যবসায়ীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বা কৃষ্ণপুর। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা: ১। সামিন মিয়া/ পিতা- ফরিদ মিয়া/ সাং- বিষ্ণুপুর/থানা- বিজয়নগর/ জেলা -ব্রাহ্মণবাড়িয়া এ-সংক্রান্তে বাঞ্ছারামপুর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন