মানিকগঞ্জ সদর উপজেলার কৃঞ্চপুল ইউপির জান্নাকান্দি এলাকায় ঘরের মধ্যে একই পরিবারের ৩ জনের মরদেহ পাওয়া গেছে। আজ ১৯ সেপ্টেম্বর রোজ শনিবার মধ্যাহ্ন্যে এই ঘটনা ঘটে।
এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, স্ত্রী এবং দেড় বছরের সন্তানকে হত্যার পর ইকরাম হোসেন নামে এক ব্যক্তি ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে তা কিন্ত তাৎক্ষণিক ভাবে জানা যায় নি।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতের ধারণায় জানা যায় যে, ইকরাম হোসেন প্রথমে তার স্ত্রীকে হত্যা করে পরে তার দেড় বছরের সন্তানকে হত্যা করে এরপর নিজের ঘরে নিজেই ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনের লাশ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্যে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।
স্থানীয়রা বলেন যে, ইকরাম হোসেন দীর্ঘ দিন প্রবাসে ছিলেন, কিছুদিন পূর্বে তিনি প্রবাস থেকে দেশে আসেন। এরপরই আজ এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কী কারণে স্ত্রী ও সন্তানকে হত্যার পর ইকরাম হোসেন নিজেই আত্মহত্যা করেছে তা তদন্তের পরই বলা যাবে।

মোহাম্মদ নজরুল ইসলাম, সাটুরিয়া প্রতিনিধি: