গোলাপগঞ্জ উপজেলা সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল খানকে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার(১৮ সেপ্টেম্বর ২০২৬)
ঢাকা, উত্তরা মডেল টাউন ক্যাফে নূর রেস্টুরেন্টে
সন্ধ্যায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন এই সংবর্ধনা সভার আয়োজন করেন।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এ. কে. এম আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণত সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উপদেষ্টা, বিশিষ্ট নারী উদ্যোক্তা, খ্যাতিমান সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্ব হোসনা খানম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক মহাযুগ পত্রিকা
সম্পাদক ও মিডিয়া ইনস্টিটিউট এন্ড ট্রেনিং(এমআইটি) চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মেঘনা পাড় ট্রাস্টের সভাপতি ও জালালাবাদ জানালিস্ট এসোসিয়েশনের সি:সহ-সভাপতি ড.জাহিদ আহমেদ চৌধুরী, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোসলেম উদ্দিন বাচ্চু,
দৈনিক আজকের আলোকিত সকালের সম্পাদক মোকলেছুর রহমান মাসুম,দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,গাজীপুর সেন্টাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব রিংকু, লেখক-গবেষক- বিশ্লেষক-সম্পাদক-কবি এবং দৈনিক প্রতিবিম্বের সম্পাদক আবুল খায়ের,সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী,
সহ-সভাপতি এস,এম কামাল
হোসেন,সিকান্দার আলী আকন্দ,সহ-সাধারণ সম্পাদক মাহফুজুল হক,সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল,অর্থ বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ মামুন,
সহ প্রচার সম্পাদক ও দৈনিক নববাণী পত্রিকার গাজীপুর মহানগর প্রতিনিধি-মোঃ নজরুল ইসলাম,নোয়াখালী প্রেসক্লাবের প্রচার সম্পাদক গাজী আমিনুল ইসলাম গাজী রুবেল,কোরআন তেলওয়াত করেন, মাহফুজুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংগঠনিক সম্পাদক হলেন একটি সংগঠনের প্রাণ। আশা করি নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক তার যোগ্যতা ও নিষ্ঠা দিয়ে প্রেসক্লাবকে আরও গতিশীল করবেন এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করবেন। সংবর্ধনা জবাবে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন কামাল খান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের এই ভালোবাসা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। প্রেসক্লাবের গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদককে আয়োজক কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মো: নজরুল ইসলাম (গাজীপুর মহানগর) প্রতিনিধি: