প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

লংগদুতে ৩০ বছর যাবত স্বজন হারিয়ে বিচারের দাবীতে পাকুয়াখালীতে নি/হ/ত পরিবারের  স্বজনরা

মো.গোলামুর রহমান,লংগদু(রাঙ্গামাটি)

রাঙামাটির লংগদুতে ৯ সেপ্টেম্বর পাকুয়াখালী গণহত্যা দিবসের স্মরণে ও বিচারের দাবীতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি  লংগদু উপজেলা শাখার উদ্যােগে শোক র‍্যালী,দোয়া মুনাজাত ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে লংগদু উপজেলা সদরে শোক র‍্যালী বের করে প্রধান সড়ক ঘুরে এসে গণকবরের পাশে একত্রিত হয় সকলে। পরবর্তীতে  গণ কবরের সামনে দোয়া, মুনাজাত ও বিচারের দাবীতে আলোচনা সভা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি লংগদু উপজেলার সহসভাপতি মোঃ মামুনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, প্রচার সম্পাদক জাহিদ বিন খালিল, লংগদু সদর ইউনিয়নের সভাপতি মো. নাসির।এছাড়াও ভুক্তভোগী পরিবার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর ৩৬জন কাঠুরিয়াকে মিটিং এর কথা বলে পাহাড়ে ডেকে নিয়ে যায় তৎকালীন শান্তিবাহিনী নামের পাহাড়ি সন্ত্রাসীরা। পরবর্তীতে একে একে সবাইকে জঘন্য ভাবে জত্যা করে তারা। ঘটনার দুদিন পর সেনাবাহিনীর মাধ্যমে ২৮জনের মৃতদেহ উদ্ধার হলেও বাকিদের মৃতদেহের কোন খুঁজ মেলেনি।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন