প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলের মির্জাপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্যাবল নেটওয়ার্ক অফিস পুড়ে ছাই

জাহাঙ্গীর আলম মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে রানাশাল একতা ক্যাবল নেটওয়ার্কের অফিস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের ইলেকট্রিক মেশিন, গুরুত্বপূর্ণ কাগজপত্র, আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জামসহ প্রায় সবকিছু পুড়ে গেছে। মালিকপক্ষের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার রানাশাল এলাকায় অবস্থিত ক্যাবল নেটওয়ার্কের অফিসে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা ও ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আশপাশের লোকজনকে খবর দেন।
পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই আগুন অফিসের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, অগ্নিকাণ্ডের পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেন। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়দেরই দীর্ঘ সময় চেষ্টা করতে হয়।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানা গেছে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন