সম্প্রতি নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে সৎসঙ্গ নেপাল প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে ৫০ লক্ষ নেপালি রুপি অনুদান দিয়েছেন। সৎসঙ্গের পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য্যদেবের দিব্য ইচ্ছা ও করুণাময় নির্দেশনা অনুসারে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। যা জাতীয় সংকটের সময়ে মানবিক সেবা ও সংহতির প্রতি সংস্থাটির চলমান অঙ্গীকারকে প্রতিফলিত করে। সৎসঙ্গ নেপালের সভাপতি শ্রী কেপি সিতাউলা ( এসপিআর) এর নেতৃত্বে সৎসঙ্গ নেপালের প্রতিনিধিদের একটি আনুষ্ঠানিক প্রতিনিধি দল ত্রাণ চেকটি হস্তান্তর করার জন্য নেপালের অর্থমন্ত্রী ডঃ স্বর্নিম ওয়াগলের সঙ্গে সাক্ষাৎ করেন। সাংসদ সদস্য ডঃ অমরেশ সিং এর উপস্থিতিতে হস্তান্তর সম্পন্ন হয়। অনুদানটি গ্রহণ করেন অর্থমন্ত্রী স্বর্নিম ওয়াগলে এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত নাগরিকদের প্রতি অর্থপূর্ণ সমর্থন ও সহানুভূতি প্রদর্শনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ