প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বেঙ্গালুরু থেকে ডিপোর্টেশনের পথে ৩১ বাংলাদেশি

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

অবৈধভাবে ভারতে বসবাসের সন্দেহে বেঙ্গালুরুর বিভিন্ন এলাকা থেকে আটক ৩১ জন বাংলাদেশি নাগরিককে বুধবার (২ সেপ্টেম্বর ) পশ্চিমবঙ্গে পাঠিয়ে মালদার কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে পুলিশ। বাংলাদেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাঁদের মালদার কর্মতীর্থ হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর বিভিন্ন থানার আওতায় সন্দেহভাজন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো বিশেষ অভিযানে এই ৩১ জনকে আটক করা হয়। তাঁদের বেঙ্গালুরুর স্যার এম বিশ্বেশ্বরায়া টার্মিনাল (এসএমভিটি) থেকে ট্রেনে পশ্চিমবঙ্গের মালদায় নিয়ে আসা হয়। বুধবার (২ সেপ্টেম্বর ) সকালে মালদায় পৌঁছানোর পর তাঁদের কর্মতীর্থ হোল্ডিং সেন্টারে কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছেন।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন