প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ডিব্রুগড়ে বাইক- স্কুটির সংঘর্ষে দশম শ্রেনীর ছাত্রের মৃ/ত্যু

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

আসামরাজ্যের ডিব্রুগড় জেলার খনিকর এলাকায় এক ভয়াবহ পথ দুর্ঘটনায় এক দশম শ্রেনীর ছাত্রের মৃত্যুর চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। সোমবার (৩১ আগস্ট ) সংগঠিত এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সমীরণ গোঁহাই নামে এক ছাত্র। বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে প্রকাশ, খনিকরের কাছে একটি বাইক ও স্কুটির মধ্যে আচমকাই মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন সমীরণ। দ্রুত তাঁকে উদ্ধার করার চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আরও ২ যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। মৃত সমীরণ ডিব্রুগড়ের সেন্ট ভিয়ার্স স্কুলের দশম শ্রেনীর ছাত্র ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার পরিজন, সহপাঠী এবং শিক্ষক শিক্ষিকাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন