প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সরকারি অনুদান পেল সিংড়ার ১৪ এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থা

আমিনুল হক, সিংড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের সিংড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থার মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১৪টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে মোট ৩০ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

 

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় সিংড়া উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে এসব চেক বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম।

 

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নিবন্ধিত ১৪টি সংস্থার প্রতিনিধিদের হাতে ৩০ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। এই অনুদানের মাধ্যমে এতিম, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী উপকারভোগীরা উপকৃত হবেন।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, “বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারে বদ্ধপরিকর।” দুস্থ, এতিম ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণ এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়নে অনুদানের অর্থ যথাযথভাবে ব্যবহারের জন্য তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন