প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

হাইলাকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিপার চালকের মৃ/ত্যু

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

আসামরাজ্যের হাইলাকান্দিজেলা শহর সংলগ্ন সৈয়দবন্দ এলাকার একটি পেট্রোল পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে টিপার চালক দিদার হোসেন শেখর (৩৫)। বৃহস্পতিবার (১৩ আগস্ট ) ঘটনাকে কেন্দ্র করে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। জানা গেছে, নিজের টিপার গাড়িত জ্বালানি ভরতে সৈয়দবন্দের ওই পেট্রোল পাম্পে গিয়েছিলেন দিদার।

জ্বালানি ভরানোর পর গাড়ির হাইড্রোলিক ট্রেলার উপর তুলতে গেলে সেটি পেট্রোল পাম্পের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে। সেই সময় গাড়ির চালকের আসনে বসা ছিলেন দিদার। পরে গাড়ি থেকে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় দিদারকে প্রথমে আলগাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে হাইলাকান্দি জেলার এসকে রায় সিভিল হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জন্য পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগকে দায়ী করেছেন আলগাপুর- কাঞ্চগপুর জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন।

তাঁর অভিযোগ, পেট্রোল পাম্পের অভ্যন্তরে বৈদ্যূতিক সংযোগের ক্ষেত্রে নিরাপদ কেবল ব্যবহারের কথা থাকলেও সেখানে খোলা বৈদ্যুতিক তার ব্যবহার করা হয়েছিল। এর ফলেই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এদিকে হাইলাকান্দি পুলিশ ঘটনাটি নথিভুক্ত করে দিদারের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন