শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর তৃতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘দোয়া ও ইলম মাহফিল ২০২৬’ আয়োজন করছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড। আগামীকাল শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বাদ আসর প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে একযোগে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় প্রতিষ্ঠানের সকল পরিচালক, বিভাগীয় প্রধান, অফিস ইনচার্জ এবং সমন্বিত সেলস টিমের সদস্যদের নিজ নিজ কার্যালয়ে উপস্থিত থেকে মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর তৃতীয় শাহাদাত বার্ষিকী স্মরণে আগামী শুক্রবার বাদ আসর ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের প্রধান কার্যালয়সহ দেশের সকল কার্যালয়ে একযোগে ‘দোয়া ও ইলম মাহফিল ২০২৬’ অনুষ্ঠিত হবে।
আয়োজনটি সুন্দর, সুশৃঙ্খল ও যথাযথ মর্যাদার সঙ্গে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে নিজ নিজ কার্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা ও সেলস টিমের সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এ মাহফিলে মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হবে। পাশাপাশি ইলমি আলোচনা ও অন্যান্য ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হবে।
নির্দেশনায় মহান আল্লাহর কাছে এ দোয়া ও ইলমের আয়োজন কবুল করার এবং মরহুমের জন্য রহমত ও মাগফিরাত কামনা করা হয়েছে।
ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিতব্য এ মাহফিল প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট সব কার্যালয়ে একই সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক।

বায়েজিদ আহম্মেদ :