প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

ভারী বৃষ্টির জেরে ধস মুম্বাইয়ের কাছে ঘাটকোপারে, ৫ জনের মৃ/ত্যু

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারী বৃষ্টির জেরে ধস। মুম্বইয়ের কাছে ঘাটকোপারে ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হল ৫ জনের। বুধবার (১২ আগস্ট ) ভোরে এই ঘটনায় এখনও ভিতরে চাপা পড়ে রয়েছেন আরও বেশ কয়েকজন। ভোর থেকেই উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ, দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বৃহন্মুম্বই পুর নিগমের তরফে জানানো হয়েছে, ভোর ৩টা ৪৫ মিনিটে মুম্বইয়ের অশোক রোড এলাকায় উচুঁ পাহাড়ি এলাকার একাংশে ধস নামে। পাথর এবং কাদামাটির স্রোতে ভেঙে যায় অন্তত ৭টি অস্থায়ী বাড়ি। সেই সময় প্রায় সকলেই ঘুমিয়ে থাকায় কেউই বাইরে বেরোতে পারেননি। পুর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে মনে করেছিলেন, ধ্বংসস্তূপের নিচে ৩-৪ জন চাপা পড়েছেন। কিন্তু স্থানীয় সূত্রে জানা গেছে, ভিতরে আটকে পড়েছেন প্রায় ১০ জন। প্রথমে এলাকার মানুষজনই উদ্ধার কাজ শুরু করেন। ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। আরও ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার কাজ চলছে, বৃষ্টির কারণে উদ্ধার কিজ বার বার ব্যাহত হচ্ছে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন