প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার চিকিৎসায় পাশে লংগদু জোন

রাঙ্গামাটি প্রতিনিধি :

রাঙামাটির লংগদুতে দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত রিয়েল চাকমার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। খাগড়াছড়ি রিজিয়ন ও লংগদু জোনের উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ সহায়তা প্রদান করা হয়।

 

বুধবার (১২ আগস্ট) আটারকছড়া এলাকার বাসিন্দা রিয়েল চাকমার পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রিয়েল চাকমার উন্নত চিকিৎসার ব্যয় বহনে সহায়তার লক্ষ্যে এ অনুদান দেওয়া হয়েছে।

 

রিজিয়ন কমান্ডারের নির্দেশনায় লেফটেন্যান্ট শাহরিয়ার নাফিস রিয়েল চাকমার পরিবারের কাছে অনুদানের অর্থ হস্তান্তর করেন।

 

আর্থিক সহায়তা পেয়ে রিয়েল চাকমার পরিবার লংগদু জোন ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং মানবিক প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন