প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

চামড়া শিল্পনগরীর নিরাপত্তায় পুলিশের হাতে BTA-এর পিকআপ ভ্যান

আবুল হাসনাত রাসেল :

চামড়া শিল্পনগরী ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং পুলিশের টহল কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে চামড়া শিল্পনগরী পুলিশ ফাঁড়িকে একটি পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ১১টায় রেঞ্জ ডিআইজি কার্যালয়, ঢাকা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে পিকআপ ভ্যানটির চাবি হস্তান্তর করা হয়। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (BTA)-এর পক্ষ থেকে দেওয়া পিকআপ ভ্যানের চাবি ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ ইকবাল হোসেনের মাধ্যমে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের কাছে হস্তান্তর করা হয়।

 

অনুষ্ঠানে জানানো হয়, চামড়া শিল্পনগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, পুলিশের টহল কার্যক্রম বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে দ্রুত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম. এ. জলিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (BTA) চেয়ারম্যান মোঃ শাহীন আহমেদসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের এ সহযোগিতা চামড়া শিল্পনগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত কর্মকর্তারা।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন