গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের শহীদ সিদ্দিক রোডে অবস্থিত নিস বাতুল কোরআন মডেল মাদ্রাসা ভবনের অষ্টম তলা থেকে এক নারী ও এক পুরুষকে আটকের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের একটি অংশ ঘটনাটিকে পরকীয়াজনিত বলে দাবি করলেও, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী আনুষ্ঠানিকভাবে এমন কোনো অভিযোগ নিশ্চিত করেনি।
জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক হওয়া নারীর নাম নুপুর। তিনি কালিয়াকৈর উপজেলার বাসিন্দা এবং গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
অপর আটক ব্যক্তি শাহ আলম শেখ। তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তিনি পূর্ব কলমেশ্বর এলাকার বাসিন্দা এবং
স্থানীয়দের দাবি, তিনি নিজের একটি ফ্ল্যাট নুপুরের কাছে ভাড়া দিয়েছিলেন। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে তাঁর আরও একাধিক ফ্ল্যাট রয়েছে বলেও স্থানীয়দের মধ্যে দাবি রয়েছে। তবে এসব দাবির স্বাধীন সত্যতা নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান মুঠোফোনে বলেন, ঘটনার বিস্তারিত জানতে থানায় যোগাযোগ করার পরামর্শ দেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী হোয়াটসএ্যাপ কলে জানান, “আটক দুই ব্যক্তিকে আইন অনুযায়ী প্রযোজ্য ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। পুরুষ ব্যক্তি পরকীয়া ও পূর্ববিরোধসংক্রান্ত অভিযোগের শিকার হয়েছেন বলে তিনি দাবি করেছেন।”
ঘটনাটি নিয়ে স্থানীয় মহলে বিভিন্ন ধরনের দাবি ও গুঞ্জন ছড়িয়ে পড়লেও, সেগুলোর স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ওয়াসিম চৌধুরী গাছা থানা প্রতিনিধি