বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব তৌফিকুর রহমান-এর সভাপতিত্বে বগুড়া জেলা ও বগুড়া সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মসূচি বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব এ. বি. এম. আব্দুস সাত্তার।
সভায় বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম মোঃ সিরাজসহ অন্যান্য সংসদ সদস্যবৃন্দ বিশেষ গুরুত্বের সাথে অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ:
জনাব রেজাউল করিম বাদশা, মাননীয় সংসদ সদস্য
জনাব মোশাররফ হোসেন, মাননীয় সংসদ সদস্য
জনাব কাজী রফিকুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য
জনাব মোহিত তালুকদার, মাননীয় সংসদ সদস্য
জনাব মোর্শেদ মিল্টন, মাননীয় সংসদ সদস্য
জনাব এম. আর. ইসলাম স্বাধীন, বগুড়া সিটি প্রশাসক
এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় উন্নয়ন কাজের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
আলোচনার মূল বিষয়বস্তু:
সভায় বগুড়া জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়। বক্তারা বলেন, সমন্বিত পরিকল্পনা, কার্যকর বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমেই একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্ভাবনাময় বগুড়া গড়ে তোলা সম্ভব

নাজমুল হাসান নাজির সিনিয়র স্টাফ রিপোর্টার