শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ।
শনিবার (১৮ জুলাই) বিকেলে সাদিপুর ইউনিয়নের নানাখী জামিয়া ফারুকিয়া কওমিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উপহার দেন তিনি। একই সঙ্গে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে একটি মাটির রাস্তা সংস্কার এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আজহারুল ইসলাম মান্নানের পুত্র খাইরুল ইসলাম সজিব বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ লাঘবে কাউসার আহমেদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।”

অনলাইন ডেস্ক