প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মোহনপুরে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে কলেজ অধ্যক্ষকে ব্যতিক্রমী বিদায়

আলামিন হক বিজয়, রাজশাহী ব্যুরো :

রাজশাহীর মোহনপুর উপজেলার আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরসুজ্জামান মালেকের কর্মজীবনের শেষ দিনকে স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী আয়োজন করেছেন শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকেরা। শনিবার (১১ জুলাই) অবসরে যাওয়ার দিন তাঁকে ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে করে কলেজ প্রাঙ্গণ থেকে বিদায় জানানো হয়।

 

বিদায় অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল আওয়াল ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আনুষ্ঠানিকতা শেষে অধ্যক্ষ আরসুজ্জামান মালেককে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে তুলে বিদায় জানানো হয়। এ সময় সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান। অনেকেই স্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন।

 

শিক্ষার্থীরা বলেন, “আজকের দিনটি আমাদের সবার জন্য অত্যন্ত আবেগের। আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যার দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানকে নিজের সন্তানের মতো ভালোবেসে গড়ে তুলেছেন। তিনি শুধু একজন শিক্ষক বা প্রশাসক নন, আমাদের অভিভাবক, দক্ষ পথপ্রদর্শক এবং অনুপ্রেরণার উৎস ছিলেন।”

 

সহকর্মীরা বলেন, “স্যারের দীর্ঘ কর্মজীবনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলেও তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর জ্ঞানের আলোয় আলোকিত হয়ে দেশের বিভিন্ন স্থানে অনেক শিক্ষার্থী আজ প্রতিষ্ঠিত। আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর অবসরজীবন কামনা করি।”

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন