প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হয়েছেন, সোনারগাঁওয়ের বি. আর বিলকিস

সোনারগাঁও (নারায়নগঞ্জ) প্রতিনিধি :

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি. আর. বিলকিস (বেবি রেহেনা বিলকিস)।শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এই গৌরব অর্জন করেছেন। এর আগে তিনি কর্মজীবনে রেকর্ড ১২ বার সোনারগাঁও উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, আটবার নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং চারবার ঢাকা বিভাগে শ্রেষ্ঠ বিভাগীয় প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তার এই অর্জনে সোনারগাঁও উপজেলা ও নারায়ণগঞ্জ জেলাজুড়ে আনন্দের জোয়ার বইছে।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন